প্রচ্ছদ খেলা ইতিহাস গড়া হলো না বাংলাদেশের     

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের     

নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে কিউইরা করেছিলো ১৮০ রান।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের     

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওয়ানডে ফরম্যাটে দুইবার হোয়াইটওয়াশের লজ্জা দিতে পেরেছে বাংলাদেশ। তবে লাল বলের ক্রিকেটে কিউইদের বিপক্ষে কখনোই সিরিজ জেতা হয়নি টাইগারদের। গত বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে কেন উইলিয়ামসনের দলকে ৮ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। যেটি ছিল কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়। এরপর চলতি মাসে সিলেট টেস্টে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে লাল বলের ক্রিকেটে প্রথম জয়।প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয় পাওয়ায় আবার সিরিজ জয়ের সুযোগ এসেছিলো বাংলাদেশের সামনে। তবে শেষ পর্যন্ত সিরিজ জেতা হলো না টাইগারদের। বলা যায়, ফিলিপস বাধায় সিরিজ জিততে পারেনি শান্ত-তাইজুল-মিরাজরা।ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ধসের পর বীরত্তের সাথে ব্যাটিং করে দলকে লিড এনে দিয়েছিলেন এই অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ধস সামলে স্যান্টনারের সাথে জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। এই জুটিতে ভর করে কিউইরা জিতেছে ৪ উইকেটে। ফলে সিরিজ শেষ হলো ১-১ সমতায়।২য় ইনিংসে ব্যাটাররা ভালো পুঁজি এনে দিতে পারেননি টাইগাররা। ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের সামনে তাই মাত্র ১৩৭ ছুঁড়ে দিতে পেরেছিল বাংলাদেশ। তবে বোলাররা চেষ্টা করেছেন। ৬৯ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন কিউইদের।কিন্তু শেষ রক্ষা হয়নি। গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছেড়েছে নিউজিল্যান্ড। ঢাকা টেস্টে তারা জিতেছে ৪ উইকেটে।এর আগে, নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে কিউইরা করেছিলো ১৮০ রান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার