প্রচ্ছদ খেলা ইতিহাস গড়ে শেষ ষোলোয় ফিলিস্তিন

ইতিহাস গড়ে শেষ ষোলোয় ফিলিস্তিন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ফিলিস্তিন
ইতিহাস গড়ে শেষ ষোলোয় ফিলিস্তিন

প্রথমবারের মতো এশিয়ান কাপের নকআউট পর্বে কোয়ালিফাই করে ইতিহাস গড়ল যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন। শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে হংকংকে ৩-০ ব্যবধানে হারালো তারা।এদিন হংকংয়ের বিপক্ষে দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে খেলতে নেমে দাপট দেখায় ফিলিস্তিন। ৬৮ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে। ম্যাচে দলটির হয়ে জোড়া গোল করেন ওদায় দাবাগ। দাদ্বশ ও ৬০তম মিনিটে লক্ষ্যভেদ করেছেন এই ফরোয়ার্ড। অন্য গোলটি আসে জাইদ কুনবার পা থেকে।তিন ম্যাচে ১ জয়, ১ ড্র ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’র তৃতীয় অবস্থানে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করল ফিলিস্তিন। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকা ইরানও নিশ্চিত করেছে নকআউট পর্ব। দুইয়ে থাকা আরব আমিরাত ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করে। ফিলিস্তিন মূলত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা চারটির একটি হওয়ায় শেষ ষোলোয় যাওয়ার সুযোগ পেয়েছে।এদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অনেক খেলোয়াড় এবং কর্মকর্তারা হারিয়েছেন নিজেদের আপনজন। তাই টুর্নামেন্ট শুরুর আগে দারুণ কিছু করে কিছুটা হলেও সান্ত্বনা দেওয়ার কথা বলেছিলেন তারা। সেই কথা রাখতে পেরেছেন ফুটবলাররা। ইতিহাস গড়েই এশিয়ান কাপের পরের পর্ব নিশ্চিত করেছে দলটি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার