প্রচ্ছদ ইসলাম ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ রোজা শুরু

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসলমানেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপধরী ইউনিয়নের চরশিশুয়া, মণ্ডলপাড়া ও পূর্ব মণ্ডলপাড়া চেংগানিয়া এবং নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের বাসিন্দারা গতকাল শুক্রবার রাতে তারাবির নামাজ আদায় এবং ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করেন।সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, ‘সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও আমাদের ইউনিয়নের চারটি গ্রামের ইস্রাফিল-মুস্রেমিল গোত্রের লোকেরা রোজা রাখা শুরু করেছেন। তাঁরা ঈদও সৌদির সঙ্গে মিল রেখে উদ্‌যাপন করেন। পশ্চিম মণ্ডলপাড়া জামে মসজিদে তাঁরা ঈদের নামাজ পড়েন।’

নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মো. রোমান হাসান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁর ইউনিয়নের কিছুসংখ্যক মানুষ রোজা শুরু করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার