প্রচ্ছদ জাতীয় ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে রেখে কোপাল মাদক বিক্রেতারা

ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে রেখে কোপাল মাদক বিক্রেতারা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ইসলামী আন্দোলনের নেতাকে রাস্তায় ফেলে রেখে কোপাল মাদক বিক্রেতারা

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে চিহ্নিত মাদক কারবারি সুজন। বুধবার রাতে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মামুন নামাজ শেষে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি দেখেন, প্রকাশ্যে মাদক বিক্রি করছে সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন। মাদক বিক্রি বন্ধ করতে নিষেধ করায় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে।

আহত আব্দুল্লাহ আল মামুনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

হামলার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজ নেন। তিনি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “একের পর এক আমাদের কর্মীদের ওপর হামলা, এটা মেনে নেওয়া যায় না।

বন্দর থানার ওসি লিয়াকত আলী হামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার