প্রচ্ছদ জাতীয় ইসিতে আপিল শুনানি শেষ হচ্ছে আজ

ইসিতে আপিল শুনানি শেষ হচ্ছে আজ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
জাতিয় নির্বাচন
ইসিতে আপিল শুনানি শেষ হচ্ছে আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিলের শুনানি শেষ হচ্ছে আজ। শুক্রবার সকালে নির্বাচন কমিশনে শুরু হয় পঞ্চম ও শেষ দিনের মতো আপিলের শুনানি। প্রার্থিতা ফিরে পেতে সকাল থেকেই সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুরু হয় এই শুনানি। এতে অন্য চার কমিশনারও উপস্থিত রয়েছেন।এর আগে, বৃহস্পতিবার ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। তবে আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের। এরও আগে বুধবার চতুর্থ দিনে ৪৫ জন, মঙ্গলবার তৃতীয় দিনে ৬১ জন, সোমবার দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গেলো পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার