প্রচ্ছদ জাতীয় ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব

ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ঈদের ছুটি বাড়ানোর প্রস্তাব

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে। ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

সরকারিভাবে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে।

এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিন হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার