প্রচ্ছদ সর্বশেষ একই ক্লাবে একসঙ্গে মাঠে নামছেন মেসি ও রোনালদো

একই ক্লাবে একসঙ্গে মাঠে নামছেন মেসি ও রোনালদো

দ্বারা নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: সর্বশেষ আপডেট 0 কমেন্ট 1 মিনিট পড়ুন
একই ক্লাবে একসঙ্গে মাঠে নামছেন মেসি ও রোনালদো

ফিফা বিশ্বকাপের মতো একটি বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে। এবারের ক্লাব বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করবে, যা ১৫ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবং ফিফা এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ক্লাব বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, “ক্লাব বিশ্বকাপে রোনালদো খেলতেই পারে। কিছু ক্লাব বিষয়টি নিয়ে কথা বলছে। তারা ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে তাকে দলে ভেড়াতে আগ্রহী। হাতে আরও কিছু সময় বাকি আছে। দেখা যাক।”

এদিকে, ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন যে, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একই দলে খেলতে দেখা যাবে। তিনি ইউটিউবার স্পিডের শো আইশোস্পিডে বলেন, “মেসি-রোনালদোকে এক দলে খেলতে দেখলে ভীষণ ভালো লাগবে। ভাবুন তো, ক্লাব বিশ্বকাপে দুজন একই দলে খেলছে। এটা হবে খুবই বিশেষ একটা ব্যাপার।

বর্তমানে রোনালদোর ক্লাব আল-নাসের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ হারিয়েছে, কারণ তারা টুর্নামেন্টে উঠতে পারেনি। সৌদি প্রো লিগ থেকে শুধুমাত্র আল-হিলাল অংশগ্রহণ করবে। অন্যদিকে, মেসির ক্লাব ইন্টার মায়ামি আয়োজক দেশের ক্লাব হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তবে, রোনালদোকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

মরক্কোর ফুটবলার নরদিন আম্রাবাত জানিয়েছেন, “এটা সত্য। কাসাব্লাঙ্কার প্রেসিডেন্ট খুবই আশাবাদী। তিনি বড় কিছু নাম নিয়ে কাজ করছেন। রোনালদো তাদের মধ্যে একজন।”

এছাড়া, রোনালদোর আল-নাসারের সাথে চুক্তি আগামী ৩০ জুন শেষ হচ্ছে। ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে রোনালদোর বিভিন্ন ক্লাবে যাওয়ার গুঞ্জন রয়েছে, যার মধ্যে ইন্টার মায়ামি, ক্লাসাব্লাঙ্কা এবং ব্রাজিলের বোটাফোগো উল্লেখযোগ্য।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার