প্রচ্ছদ খেলা একমাত্র বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকের সামনে মুশফিক

একমাত্র বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকের সামনে মুশফিক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মুশফিক
একমাত্র বাংলাদেশি হিসেবে নতুন মাইলফলকের সামনে মুশফিক

২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। এরপর পেরিয়ে গেছে ২৪ বছর। বাংলাদেশ খেলেছে ১৪০টি টেস্ট। কিন্তু এখনো কোনও বাংলাদেশী ক্রিকেটার ছুঁতে পারেননি ১০০তম টেস্টের মাইলফলক। নতুন বছরে নতুনভাবে লেখা হতে পারে ইতিহাস। প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। এই কীর্তি গড়তে আর মাত্র ১২টি ম্যাচ খেলতে হবে তাকে।  ১৮ বছরের ক্যারিয়ারে ৮৮ টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। এরপর ২০২২ সালে আরও একটি মাইলফলক স্পর্শ করেন মুশফিক। টেস্টের পাঁচ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশী হিসেবে নিজের নাম লেখান মুশি।এবার আবারও এক প্রথমের সামনে দাঁড়িয়ে দেশের ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় মুশফিকের। এরপর গত ১৮ বছরে এই উইকেটকিপার ব্যাটার খেলেছেন ৮৮ টেস্ট। বাংলাদেশের ইতিহাসে তিনিই সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার। ১৬৩ ইনিংসে ১০টি সেঞ্চুরিসহ মুশফিক করেছেন ৫৬৭৬ রান, সর্বোচ্চ ইনিংস ২১৯। মুশফিকের সামনে এবার হাতছানি নতুন ইতিহাসের। এবছর মোট ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ, যা এক বছরে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ। এই ১৪ ম্যাচের মাঝে ১২টি ম্যাচ খেলতে পারলেই মুশফিক ছুঁয়ে ফেলবেন ১০০ টেস্টের মাইলফলক।বিশ্বে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০০ টেস্ট খেলা ক্রিকেটারের সংখ্যা ৭৫ জন। এর মাঝে বর্তমানে খেলছেন মাত্র ৮জন ক্রিকেটার। এই এলিট ক্লাবের তালিকায় যুক্ত হওয়ার অপেক্ষায় এখন দেশসেরা ব্যাটার মুশফিকুর রহিম।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00