একাত্তরকে সবার আগে রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 0 মিনিট পড়ার সময় পড়ুন
একাত্তরকে সবার আগে রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
একাত্তরকে সবার আগে রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একাত্তরকে সবার আগে রাখা হবে, অন্য কোনো ইতিহাসের সাথে তা মিলবেনা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

শুক্রবার (২৭ মার্চ) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সারা পৃথিবীতে তার দালিলিক প্রমাণ আছে। জিয়াউর রহমান প্রথমে স্বাধীনতার ঘোষণা করেন, পরে শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণা দেন।

কারো বিজয় ও ভূমিকা কেড়ে নিতে চায়না বিএনপি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনো কাউকে কৃতিত্ব দিতে চায়না। বিএনপির ইতিহাস ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন