প্রচ্ছদ জাতীয় এবার আরও এক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে

এবার আরও এক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
এবার আরও এক দল যুক্ত হচ্ছে ১২ দলীয় জোটে

১২ দলীয় জোটে যুক্ত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড লেবার পার্টি (ইউএলপি)’। বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ ঘটবে। একই সঙ্গে দলটির ১২ দলীয় জোটে যোগদানের বিষয়টিও সেখানে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে, গত ২১ জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) অব্যাহতি দেয় ১২ দলীয় জোট। ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায। বুধবার ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে।

বিভিন্ন সূত্রের দাবি, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় ২১ জুলাই দলটিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরই লায়ন ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মো. আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইডেট লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করেছেন। তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান খান।

সূত্র আরও জানায়, জাতীয় প্রেস ক্লাবে ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা প্রমুখ ।

ইউএলপির চেয়ারম্যান মুহাম্মাদ আমিনুল ইসলাম জানান, দীর্ঘ ১৭ বছর ধরে লেবার পার্টির সঙ্গে থেকে রাজনীতি করছেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান ও মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। একাধিক রাজনৈতিক মামলায় দীর্ঘ ৬ মাস একাধারে কারাবরণ করে কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন। এসব কারণেই লেবার পার্টি ছেড়েছেন বলে দাবি তার।

তিনি আরও জানান, তিনি শুরু থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। তার পরিবারেও বিএনপির রাজনীতির সক্রিয়তা রয়েছে। বড় ভাই তরিকুল ইসলাম নজিবুল পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি এবং ছোট ভাই মো. তৌহিদুল ইসলাম পিরোজপুর পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ২০২২ সালের ২২ ডিসেম্বর ১২ দলীয় জোটটি গঠিত হয় । তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে এই জোটের সদস্য নয়। জোটটি স্বৈরাচারবিরোধী আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে কাজ করেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাষ্ট্র সংস্কার ইস্যুতে চলমান সংলাপেও অংশ নিচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00