প্রচ্ছদ বিশ্ব এবার ইসরায়েলি সৈন্যদের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

এবার ইসরায়েলি সৈন্যদের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
হামাসের হামলার পরিকল্পনা
এবার ইসরায়েলি সৈন্যদের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

অধিকৃত পশ্চিম তীরে সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে ৪ চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞার পর, এবার পশ্চিম তীরে কর্মরত ইসরায়েলি সৈন্যদের ওপরেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল কেএএন। এক প্রতিবেনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে সতর্ক করেছে, কিন্তু তেল আবিবের প্রতিক্রিয়ায় সন্তোষজনক হয়নি বাইডেন প্রশাসন। প্রতিবেদনে  উল্লেখ করা হয়েছে, ইসরায়েল যদি ৬০ দিনের মধ্যে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা সম্পর্কিত মার্কিন প্রশ্ন এবং দাবির জবাব না দেয়, তবে ইসরায়েলি সেনা সদস্য এবং কমান্ডারসহ তাদের পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনটি আরও জানিয়েছে, বাইডেন প্রশাসনের হুমকিকে গুরুত্ব সহকারে নিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে সেনা কর্মকর্তা, সংসদ সদস্য এবং মন্ত্রীদের অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে।প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ১ ফেব্রুয়ারী অধিকৃত পশ্চিম তীরে সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে চার চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে গেলো সপ্তাহে অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার