প্রচ্ছদ জাতীয় এবার গ্রেপ্তার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশেষ সহকারী গ্রেপ্তার

এবার গ্রেপ্তার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশেষ সহকারী গ্রেপ্তার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
আমার বাংলা সংবাদ
এবার গ্রেপ্তার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিশেষ সহকারী গ্রেপ্তার

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিশেষ সহকারী মো. জাকির হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ী এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের সদর থানার ছায়াবিথি এলাকায় বসবাস করছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। চলমান অপারেশন ডেভিল হান্ট নামে পরিচালিত বিশেষ অভিযানে রবিবার রাত পৌনে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাসন থানার ওসি কায়সার আহাম্মেদ বলেন, তাকে আমরা গ্রেপ্তার করে থানায় এনেছি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার