প্রচ্ছদ জাতীয় এবার নতুন ৩ পণ্য যোগ হলো টিসিবির তালিকায়

এবার নতুন ৩ পণ্য যোগ হলো টিসিবির তালিকায়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার নতুন ৩ পণ্য যোগ হলো টিসিবির তালিকায়

নিয়মিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকায় নতুন করে তিনটি পণ্য যুক্ত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মধ্যে রয়েছে— গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হবে এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে।

রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা—ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার