প্রচ্ছদ বিশ্ব এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ক্ষেপণাস্ত্র হামলা
এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

গাজায় ইসরাইলের নৃশংস হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে একে একে যুদ্ধের দামামা বেজে উঠে মধ্যপ্রাচ্যের দেশে। যা ছড়াচ্ছে গালফ থেকে আফ্রিকা হয়ে এশিয়াতে। একে একে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক ও ইয়েমেন। মধ্যপ্রাচ্যে বড় সংঘাত ছড়িয়ে পড়া আশঙ্কার মধ্যেই জ্বলে উঠেছে ইরান। সম্প্রতি ইরাক ও সিরিয়ায় হামলা চালিয়েছে তারা। উড়িয়ে দিয়েছে ইসরাইলি গুপ্তচর মোসাদের ইরাকি ডেরা। এবার ইরানের লক্ষ্য হয়েছে পাকিস্তান। দেশটিতে ভয়াবহ মিসাইল আর ড্রোন হামলা চালায় মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান। সরকারি গণমাধ্যম বলছে, বেলুচিস্তান প্রদেশের সুন্নি উগ্রবাদি গ্রুপ জইশ আল আদলের দু’টি ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এতে দু’টি ঘাঁটিই মাটিতে মিশে গেছে। হামলার কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ হামলায় দুই শিশু নিহত হয়েছে আর আহত আরও তিন।ইরান বিনা উস্কানিতে আকাশসীমা লঙ্ঘন করেছে অভিযোগ তুলে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে পাকিস্তান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলাকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বর্ণনা করে তেহরানের কাছে প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এর পরিণাম হবে ভয়ঙ্কর, দেয়া হবে পাল্টা জবাব। পাশাপাশি এ ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ইরানের দূতকে ডেকে পাঠিয়েছে ইসলামাবাদ। এদিকে,বিশ্বজুড়ে আলোচনা, কেন পাকিস্তানে হামলা করলো ইরান। দেশটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়ে জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। জইশ আল-আদল ইরানে কালো তালিকাভুক্ত একটি ‘সন্ত্রাসী’ সংগঠন। সাম্প্রতিক সময়ে ইরানের মাটিতে বেশ কয়েকটি হামলার জন্য এই গোষ্ঠিকে দায়ী করা হয়। সম্প্রতি সন্ত্রাসীদের স্থাপনা ও তাদের গোয়েন্দা দপ্তরে হামলা চালাচ্ছে ইরান। এজন্যই সিরিয়া-ইরাকে হামলা। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানেও হামলা চালালো ইরান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00