প্রচ্ছদ জাতীয় এবার বাংলাদেশে যা করতে চায় সৌদি আরব

এবার বাংলাদেশে যা করতে চায় সৌদি আরব

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
এবার বাংলাদেশে যা করতে চায় সৌদি আরব

ইমাম প্রশিক্ষণে সহায়তা সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শাইখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় সৌদি মন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনের পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেদ্দা প্রদেশে সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ও তার প্রতিনিধিদল অংশ নেন। বর্তমানে তারা সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।

সাক্ষাৎকালে দুই দেশের সাধারণ আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের কল্যাণে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সৌদি মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও দৃঢ় করতে তারা আগ্রহী। তিনি দাওয়াত, সচেতনতামূলক কার্যক্রম ও দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ঘনিষ্ঠ করার ওপর জোর দেন।

তিনি আরও জানান, ইসলামের সহনশীল ও মানবিক মূল্যবোধ প্রচারে সৌদি আরব যে বৈশ্বিক বার্তা বহন করছে, বাংলাদেশ সেই প্রয়াসে গুরুত্বপূর্ণ অংশীদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন শেখ ড. আব্দুল লতিফ আল-শাইখের সঙ্গে সাক্ষাতে আনন্দ প্রকাশ করেন এবং ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি পবিত্র দুই মসজিদ ও হজযাত্রীদের সেবায় সৌদি সরকারের বিশাল প্রচেষ্টারও উচ্চ প্রশংসা করেন এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ার তাদের প্রচেষ্টার প্রশংসা জানান।

এছাড়াও, ধর্ম উপদেষ্টা সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া বড় ধরনের সহায়তার প্রশংসা করে বলেন, তার দেশ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা জোরদার করতে আগ্রহী, যা উভয় দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে।

সাক্ষাত্কালে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম ও হজ কনসাল আসলাম উদ্দীন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00