কঠিন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
কঠিন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি
কঠিন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি

হঠাৎ কেন এত বড় কঠিন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি? শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস, এনডিটিভিসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

গতকাল শুক্রবার অধিবেশনের বক্তাদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী মোদির পরিবর্তে সাধারণ পরিষদের অধিবেশনে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও আগের তালিকায় ২৬ সেপ্টেম্বর মোদির বক্তব্য রাখার কথা ছিল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকাটি চূড়ান্ত নয় এবং যেকোনো সময় এতে পরিবর্তন আসতে পারে।

জাতিসংঘের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্ক আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন