প্রচ্ছদ খেলা কাদেরকে জোকার বললেন সাব্বির রহমান

কাদেরকে জোকার বললেন সাব্বির রহমান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কাদেরকে জোকার বললেন সাব্বির রহমান

২০২২ সালে বাংলাদেশ দলে আর দেখা যায়নি সাব্বির রহমানকে। ঘরোয়া ক্রিকেটে বলার মতো পারফরম্যান্স না থাকলেও সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে জোর আলোচনা টি-টোয়েন্টি দলে ফেরানোর বিষয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দল ঘোষণার পর এক পোস্ট দিয়ে আবার আলোচনায় সাব্বির।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আজ দুপুরে সাব্বির এক পোস্টে লিখেছেন, ‘পুরোদস্তুর জোকার।’ পোস্টের শেষে জোকারের ইমোজি জুড়ে দিয়েছেন। সাব্বির এই জোকার কাদের বলছেন সেটি অবশ্য স্পষ্ট নয়। কদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। চমক হিসেবে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই দল ঘোষণা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এল সাব্বিরের জোকার নিয়ে পোস্ট।সেপ্টেম্বরে সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীর হয়ে ৭ ম্যাচে ১৩৯.৭২ স্ট্রাইকরেটে করেছিলেন ১০২ রান। সর্বোচ্চ ৩৫ রান করেছিলেন তিনি। ১৩৯.৭২ স্ট্রাইকরেট বর্তমান টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। তবু তাঁকে টি-টোয়েন্টি দলে ফেরানো নিয়ে চলছে আলোচনা।

ক্রিকেটে জোকার বললেই সবার আগে আসে ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার মহিন্দর অমরনাথের সেই বিখ্যাত উক্তিটি। জোকারস নিয়ে একটি মজার ঘটনা আছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘এক ঝাঁক জোকার।’ সাব্বির কি তাহলে অমরনাথকে অনুসরণ করে বিসিবি নির্বাচকদের খোঁচা দিলেন?

বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এখন তারা মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। পরশু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার