প্রচ্ছদ বিশ্ব কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নাভালনি
কারাগারে মারা গেলেন রাশিয়ার বিরোধী নেতা নাভালনি

কারাবন্দি অবস্থায় মারা গেছেন রাশিয়ায় বিরোধী দলের নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি ৷তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ৷ দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারাগারে হাঁটাহাঁটির সময় নাভালনি হঠাৎ অসুস্থ বোধ করেন ও এক পর্যায়ে অজ্ঞান হয়ে যান৷ এরপর অচেতন হয়ে পড়লে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। স্বাস্থ্যগত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হলেও তাতে কোনো ফল মেলেনি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী অসুস্থতায় তার মৃত্যু হয়েছে, সেটা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।পুতিনের শাসন ব্যবস্থার কট্টর সমালোচক নাভালনি বারবার গ্রেপ্তার ও কারাবরণ করেছেন। সবশেষ ২০২১ সালে একটি জালিয়াতির মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়। এরপর উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে ২০২৩ সালের আগস্টে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সবমিলিয়ে ৩০ বছরের সাজা ভোগ করছিলেন নাভালনি। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। কারাদণ্ডের পর তাকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল। তবে গত ডিসেম্বরে ওই কারাগার থেকে নাভালনি নিখোঁজ হন। অভিযোগ ওঠে, তাকে গোপনে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। অবশ্য পরে জানা যায়, সাইবেরিয়ার ওই কারাগারে রাখা হয়েছে নাভালনিকে। এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হঠাৎ কী কারণে, কীভাবে নাভালনির মৃত্যু হলো, সে বিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। কারণ জানতে কারাগারের চলমান নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00