প্রচ্ছদ বিশ্ব কে হচ্ছেন কিমের উত্তরসূরি, মেয়ে নাকি বোন?

কে হচ্ছেন কিমের উত্তরসূরি, মেয়ে নাকি বোন?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
কে হচ্ছেন কিমের উত্তরসূরি, মেয়ে নাকি বোন?

উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে এক টানটান উত্তেজনাপূর্ণ পারিবারিক স্নায়ুযুদ্ধ।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (এনআইএস) দাবি করেছে, কিম জং উনের ১৩ বছর বয়সি কন্যা কিম জু আয়ে দেশটির পরবর্তী উত্তরসূরি হিসেবে প্রায় চূড়ান্ত হতে চলেছেন।

তবে এই সিদ্ধান্ত কিমের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং-এর সঙ্গে একটি সম্ভাব্য লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে পারে। এই মাসের শেষের দিকে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলনে কিম জু আয়েকে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণার সম্ভাবনা রয়েছে, যা দেশটির রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক নেতৃত্বে এক নতুন মোড় নিয়ে আসবে।

২০২২ সালের নভেম্বরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথম প্রকাশ্যে আসা কিম জু আয়ে বর্তমানে নিয়মিতভাবে তার বাবার সঙ্গে সামরিক মহড়া, কারখানা পরিদর্শন এবং বিদেশ সফরেও অংশ নিচ্ছেন।

দক্ষিণ কোরীয় গোয়েন্দারা আগে বিষয়টিকে গুরুত্ব না দিলেও, সম্প্রতি তাকে চীনের নেতার সঙ্গে সাক্ষাতে নিয়ে যাওয়া এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত করার পর তাদের ধারণা বদলেছে। মনে করা হচ্ছে, কিম জং উন সচেতনভাবেই তার কিশোরী কন্যাকে পরবর্তী নেত্রী হিসেবে গড়ে তুলছেন। তবে এই পথে বড় বাধা হতে পারেন ৩৮ বছর বয়সি কিম ইয়ো জং, যিনি বর্তমানে উত্তর কোরিয়ার দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, কিম জং উনের যদি আকস্মিক কোনো অসুস্থতা বা মৃত্যু ঘটে, তবে কিশোরী কন্যার চেয়ে রাজনৈতিক ও সামরিকভাবে প্রভাবশালী বোন কিম ইয়ো জং-এর ক্ষমতায় বসার সম্ভাবনা অনেক বেশি। কিম ইয়ো জং ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে তার কঠোর ও আক্রমণাত্মক মন্তব্যের জন্য পরিচিতি পেয়েছেন।

গোয়েন্দা বিশ্লেষকদের মতে, কিম ইয়ো জং কখনোই চাইবেন না তার কিশোরী ভাইঝি ক্ষমতায় বসুক এবং তিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে পিছু হটবেন না। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ার অন্দরমহলে একটি বড় ধরনের ক্ষমতার দ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

উত্তর কোরিয়ার পারিবারিক রাজনীতির ইতিহাস বেশ রক্তাক্ত। এর আগে কিম জং উন ক্ষমতায় বসার পর তার চাচা জ্যাং সং থেককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার সৎ ভাই কিম জং নাম মালয়েশিয়ায় রহস্যজনকভাবে হত্যার শিকার হন।

বর্তমানে প্রায় ৫০ থেকে ৯০টি পারমাণবিক ওয়ারহেড এবং বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম শক্তিশালী পারমাণবিক শক্তি। এমন একটি দেশে পরবর্তী নেতৃত্বে কে আসবেন এবং এই পারিবারিক কলহ কতদূর গড়াবে, তা নিয়ে বিশ্বজুড়ে চরম উদ্বেগ তৈরী হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00