প্রচ্ছদ বিশ্ব কোচিং সেন্টারের ছাদ ধস: অকালেই ঝরে গেল ১৪টি প্রাণ

কোচিং সেন্টারের ছাদ ধস: অকালেই ঝরে গেল ১৪টি প্রাণ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কোচিং সেন্টারের ছাদ ধস: অকালেই ঝরে গেল ১৪টি প্রাণ

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজিরএ তথ্য জানিয়েছেন।

খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর ১৯ শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। এদের মধ্যে ১৪ শিশুর মৃত্যু হয়েছে, বাকি পাঁচজন সেখানে চিকিৎসাধীন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ছাদ ধসে পড়ার সময় কোচিং সেন্টারটির ভেতরে ৩০ জনের বেশি শিশু উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, ভবনটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। আর দুর্ঘটনার সময় নিচতলায় ক্লাসে ছিল শিশুরা।

ছাদ ধসের এ ঘটনার তদন্ত চলছে। কর্তৃপক্ষ ভবনটির মালিকসহ পাঁচজনকে আটক করেছে।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার