প্রচ্ছদ রাজনীতি খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক জাহিদ হোসেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক জাহিদ হোসেন

টানা দুই মাস উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি থাকার পর এখন বড় ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে আছেন তিনি। তার শারীরিক অবস্থা এখন কেমন, তা জানতে লন্ডনের স্থানীয় গণমাধ্যম কথা বলে, বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে।

পরিবারের সঙ্গে থাকতে পেরে মানসিক সুস্থতা বেড়েছে বিএনপি নেত্রীর। এমনকি এই মানসিক সুস্থতাই বেগম জিয়ার শারীরিক সুস্থতাকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানান ডা. জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, আগের চেয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। লন্ডনের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। যেকোনো সময়ের তুলনায় বেশ সুস্থবোধ করছেন বিএনপি চেয়ারপারসন।

চিকিৎসকদের মতামত ও শারীরিক অবস্থা বিবেচনায় বিএনপি নেত্রীর দেশে ফেরা নির্ভর করছে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক।

 সবশেষ ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হয় নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার