প্রচ্ছদ বিশ্ব গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ – আইসিজে’র

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ – আইসিজে’র

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
গাজায় ইসরায়েল পুনরায় হামলা
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলকে নির্দেশ - আইসিজে’র

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ঠেকাতে এবং বেসামরিক ফিলিস্তিনিদের সহায়তা দিতে ইসরায়েলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত । নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজে এ নির্দেশ দেয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।এই আদেশের পর কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা এক মাসের মধ্যে আইসিজেতে জানাতেও ইসরায়েল সরকারের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তবে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হলেও গাজায় অভিযান বন্ধের বিষয়ে নির্দেশ দেয়া হয়নি।আদেশে বলা হয়, গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে তার ক্ষমতার আওতায় মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইসরায়েলের সেনারা যাতে গণহত্যার মতো কোনোকিছু না করে, সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গাজায় মানবিক পরিস্থিতির উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয় ইসরায়েলকে ।গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গেলো ২৯ ডিসেম্বর আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসের শুরুর দিকে দুই দিনের শুনানি হয়। শুনানির সময় দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে গাজায় জরুরি ভিত্তিতে ইসরায়েলি অভিযান বন্ধ করতে নির্দেশ দিতে এই আবেদন জানানো হয়। তবে আদালত সেই আবেদন মঞ্জুর করেননি।এর আগে, গেলো ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরই জেরে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে ফিলিস্তিনের ২৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে, গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। দক্ষিণ আফ্রিকার অভিযোগকে মিথ্যা অভিহিত করে দেশটি বলেছে, তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার