প্রচ্ছদ সারাবাংলা গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।

শুক্রবার রাতে তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

গ্রেফতাররা হলেন- কেটু মিজান, মিজানের স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর ফয়সাল ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে আল আমিনকে পুলিশ গ্রেফতার করে। সুমন নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে, গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া এলাকা থেকে স্বাধীন নামে অপর আরেকজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার পাঁচজনই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00