প্রচ্ছদ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি -কাদের

গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি -কাদের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি -কাদের

আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি।শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের নিশ্চিহ্ন করেছে। বিএনপির অপকর্মই বিএনপিকে গভীর ফাঁদে ফেলেছে বলে মন্তব্য করে তিনি আরও বলেন, দেউলিয়া হয়ে তারা লিফলেট বিতরণের আন্দোলনে নেমেছে। সকল আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়ে নাশকতার দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে জানিয়ে কাদের বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিএনপি যতই অপপ্রচার করুক, মানুষ তাদের কথায় কান দেবে না। ২০২৪ সালে নির্বাচনের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের ধারা শুরু হবে।নির্বাচনের পর বিএনপির সাথে সংলাপ করা যায় কিনা তা ভেবে দেখার কথা বলেন কাদের। এছাড়া আসন্ন নির্বাচনে কোনো প্রার্থী সংঘর্ষে জড়ালে তার দায় দল নেবে না বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার