প্রচ্ছদ সর্বশেষ গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
গোপালগঞ্জে কিশোর গ্যাংয়ের ৮ সদস্য আটক

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যৌথবাহিনী একটি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ এর আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর রেলস্টেশন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, গাঁজা সেবনের কল্কি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কাশিয়ানী উপজেলার গেড়াখোলা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. জিসান (২০), মহেশপুর গ্রামের মোস্তফা মোল্যার ছেলে ইনতেমাম মোল্যা (২০), হোগলাকান্দি গ্রামের মনির মুন্সীর ছেলে হামজা মুন্সী (২০), একই গ্রামের আরিফ মোল্যার ছেলে অনিক মাহমুদ (২০), পশ্চিম মাঝিগাতি গ্রামের আসলাম ইয়ামিন শরীফ (২০), জালাল মোল্যার ছেলে বেলাল মোল্যা (২০), এস্কেন মুন্সীর ছেলে আশিক মুন্সী (২০) এবং দোলাগ্রামের ওহিদ শেখের ছেলে হামিম শেখ (২০)।

শনিবার (২৮ জুন) সকালে কাশিয়ানীর রাতইল হর্টিকালচার আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ডেমন বয়েজ’ এর আট সক্রিয় সদস্যকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেলহাজতে পাঠান। ক্যাপ্টেন ইস্তেখার তৌহিদ আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সবধরনের অপরাধীদের আটক করে আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00