প্রচ্ছদ জাতীয় চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রিয়াদ গ্রেফতার

চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রিয়াদ গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা রিয়াদ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার, ১৫ মে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে।’ জেলা পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে, রিয়াদকে নারায়ণগঞ্জে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াদকে বহিষ্কারের আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে তার গার্মেন্টস পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ ওঠে রিয়াদের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের হুমকি প্রদানের ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার