প্রচ্ছদ সর্বশেষ চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকা কেজির আম বিক্রি, কমেছে দাম মাত্র ৩ টাকায়!

চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকা কেজির আম বিক্রি, কমেছে দাম মাত্র ৩ টাকায়!

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে দেড়শ টাকা কেজির আম বিক্রি, কমেছে দাম মাত্র ৩ টাকায়!

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি একটি প্রাকৃতিক দুর্যোগের ফলে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে গোমস্তাপুর উপজেলায়। ঝড়ের তাণ্ডবে গাছ থেকে ঝরে পড়েছে পরিপক্ব আম, যা কয়েকদিনের মধ্যে বাজারে উঠার কথা ছিল। বর্তমানে এসব আম বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৪ টাকা কেজি দরে, যা আমচাষিদের জন্য এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে।

গোমস্তাপুর উপজেলার রহনপুর, পার্বতীপুর এবং রাধানগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, চাষিরা বাধ্য হয়ে ঝরে পড়া আমকে আচারের জন্য বিক্রি করছেন। গ্রামের কিশোর ও তরুণরাও এসব আম কুড়িয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন একই দামে। ব্যবসায়ীরা এসব আম সংগ্রহ করে ট্রাক ও পিকআপে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন।

পার্বতীপুর ইউনিয়নের আড্ডা গ্রামের আমচাষি সিফাত রানা জানান, “আর কয়েকদিন পরেই আমগুলো বাজারজাত করতাম। পুরো মৌসুমের পরিশ্রম সম্পূর্ণ বৃথা চলে গেল। একেবারে শেষ করে ফেলেছে মাত্র আধা ঘণ্টার ঝড়ে। দেড়শ টাকা কেজি দরের আম এখন তিন থেকে চার টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। একেবারেই নিঃস্ব হয়ে গেছি। পথে বসার উপক্রম হয়েছে।”

অন্যদিকে, আমচাষি তারেক রহমান বলেন, “গত রাতে এই উপজেলায় ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে। এতে গোপালভোগ, আশ্বিনা, খিরসাপাতসহ বিপুল পরিমাণ আম ঝড়ে পড়েছে। তবে এখনও চাঁপাইনবাবগঞ্জে আমের বাজার বসেনি। সেক্ষেত্রে এসব বিক্রি করতে পারছি না। এজন্য স্থানীয়ভাবে এসব আম বিক্রি করতে হচ্ছে তিন টাকা কেজি দরে। কয়েকদিন পরেই এসব আম বিক্রি হত ১০০-১৫০ টাকা কেজি দরে।”

আমচাষি ফেরদৌস সিহানুক শান্ত জানান, “ঝড় বৃষ্টিতে ঝরে যাওয়া আম কেউ কিনে নিতে চায় না। তাই স্থানীয় ব্যবসায়ীরা মাত্র তিন টাকা কেজি দরে এসব আম কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। আমরা গতকালকের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।”

রহনপুরের কৃষক শফিকুল ইসলাম বলেন, “এক সপ্তাহ পরই বাজারে এসব আম পেড়ে বিক্রি করতাম। কিন্তু গতকালকের ঝড়ে অর্ধেকের বেশি আম পড়ে গেছে। যে আমগুলো দেড়শ টাকা কেজি দরে বিক্রি হত, ঝড়ে পড়ে যাওয়ায় এসব আম এখন বিক্রি হচ্ছে সাড়ে ৩ তিন টাকা কেজি দরে।”

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, “ঝড়বৃষ্টিতে কিছু আমের ক্ষয়ক্ষতি হয়েছে। গোমস্তাপুরে ক্ষতির পরিমাণ তুলনামূলক বেশি। এসব আম তেমন কোনো কাজে না আসায় কম দামে বিক্রি হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিত করে বলা যাবে না।”

এদিকে, কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চাঁপাইনবাবগঞ্জে বর্তমানে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00