প্রচ্ছদ জাতীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গ্রেফতার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন গ্রেফতার

 নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মোজাফ্ফর হোসেন।

পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় থেকে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।

গ্রেফতার ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে আশিক হত্যা মামলা, টেন্ডারবাজিসহ একাধিক মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বলেন, ‘কুড়িগ্রাম থানার একাধিক মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কুড়িগ্রাম নিয়ে আসা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার