প্রচ্ছদ বিনোদন জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০২২ যারা পেলেন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০২২ যারা পেলেন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০২২
জাতীয় চলচ্চিত্র পুরস্কার - ২০২২ যারা পেলেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার – ২০২২ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী । এ বছর ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হয়েছে।
গত ৩১ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম এর তালিকা ঘোষনা করা হয়। এতে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেতা খসরু ও অভিনেত্রী রোজিনাকে।
শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে যৌথভাবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’।
সেরা অভিনেতা নির্বাচিত হন চঞ্চল চৌধুরী ‘হাওয়া’ চলচ্চিত্রে তার প্রধান চরিত্রের জন্য।
সেরা অভিনেত্রী নির্বাচিত হন যৌথভাবে জয়া আহসান ‘দ্য বিউটি সার্কাস’ এর প্রধান চরিত্রের জন্য এবং রিকিতা নন্দিনী ‘শিমু’ সিনেমার জন্য
সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মো. নাসির উদ্দিন খান ‘পরাণ’ চলচ্চিত্রের জন্য।
পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম আফসানা মিমি ‘পাপ-পুণ্য’র চলচ্চিত্রের জন্য
খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শুভাশিস ভৌমিক ‘দেশান্তর’ ছবির জন্য
শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার পেয়েছেন যৌথভাবে বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া যথাক্রমে ‘রোহিঙ্গা’ ও ‘বীরত্ব’ চলচ্চিত্রের জন্য
সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন রিপন খান ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের জন্য।
সেরা গায়কের পুরস্কার পেয়েছেন যৌথভাবে বাপ্পা মজুমদার ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের ‘এ মন ভিজে যায়’ গানের জন্য ও চন্দন সিনহা ‘হৃদিতা’ চলচ্চিত্রের ঠিকানা বিহীন তোমাকে গানের জন্য .
সেরা গায়িকা পুরস্কার পেয়েছেন ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের ‘এই শহরের পথে পথে’ গানের জন্য
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে প্রযোজক অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ এর জন্য
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রযোজক এস এম কামরুল আহসান ‘ঘরে ফেরা’ এর জন্য
শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর ও খোরশেদ আলম খসরু
শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ কাইয়ুম
শ্রেষ্ঠ কৌতূক চরিত্র মো. সাইফুল ইমাম
সেরা সংলাপ এস এ হক অলিক
সেরা সম্পাদক সুজন মাহমুদ
সেরা শিল্প নির্দেশনা হিমাদ্রি বড়ুয়া
সেরা শব্দগ্রাহক রিপন নাথ
সেরা পোশাক ও সাজ-সজ্জা তানসিনা শাওন
সেরা মেকআপ ম্যান মো. খোকন মোল্লা
সেরা সেরা শিশু শিল্পী বিশেষ বিভাগ ফারজিনা আক্তার
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00