প্রচ্ছদ জাতীয় জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদের পায়ের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা।

জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদের পায়ের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদের পায়ের রগ কেটে দিয়েছে চাঁদাবাজরা।

আহত জামায়াত নেতার নাম আবুল কালাম আজাদ। তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, তাঁর পৌরসভাস্থ মুরগি ফার্মে রোববার রাত ৩টার সময় একটি পিকআপ ভ্যান মুরগি নিতে আসে। এ সময় মো. জাফর নামে স্থানীয় এক ব্যক্তি ও কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত এসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে।

 পরে চাঁদাবাজরা মুরগি নিতে আসা পিকআপ ভ্যানচালককে মারধর করে। প্রতিবাদ করলে তাঁকে রড দিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে তাঁর ডান পায়ের রগ কেটে দেয় ও বাম হাত ভেঙে দেয় চাঁদাবাজরা।

অভিযুক্ত জাফরের বক্তব্য জানতে তাঁর ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের বলেন, আবুল কালাম স্থানীয় চাঁদাবাজ চক্রের পরিকল্পিত হামলার শিকার। তিনি ঘটনার তীব্র নিন্দা ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিনি ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00