প্রচ্ছদ সারাবাংলা জামালপুরে হেরোইনসহ গ্রেপ্তার পলাতক মাদক আসামি

জামালপুরে হেরোইনসহ গ্রেপ্তার পলাতক মাদক আসামি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
জামালপুরে হেরোইনসহ গ্রেপ্তার পলাতক মাদক আসামি

জামালপুরের সরিষাবাড়ী থেকে ১৯টি মাদক মামলার পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) পৌর শহরের বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শিপন মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানিয়েছেন, শিপন মিয়া একজন চিহ্নিত আন্তঃজেলা মাদক কারবারি। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টি মাদক মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

দীর্ঘদিন ধরে শিপন মিয়া পলাতক থেকে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। সোমবারের অভিযানে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার