প্রচ্ছদ জাতীয় জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ বাড়তে পারে

জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ বাড়তে পারে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ বাড়তে পারে

সরকার নবম জাতীয় পে স্কেল নিয়ে করা পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের পথে হাঁটছে। জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ বাড়তে পারে।

এতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে। তবে প্রশ্ন- বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কিনা সেটি নিয়ে।

অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও বাড়বে। সেভাবেই অর্থ বরাদ্দের পথে হাঁটছে অর্থ মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত শিক্ষকরাও নবম পে স্কেলের সুবিধা পাবেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে এনিয়ে কথা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের পুরো বেতন সরকার না দিলেও একটি অংশ সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন। এর ফলে পে স্কেলের সুযোগ-সুবিধা তারাও পাবেন।

এদিকে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এটি ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার