টঙ্গী পাগাড় হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটুক্তি করার খ্রিষ্টান ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
টঙ্গী পাগাড়  হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটুক্তি করার খ্রিষ্টান ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ
টঙ্গী পাগাড় হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটুক্তি করার খ্রিষ্টান ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ


গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর ২০২৬) রাতে পাগাড় ঝিনু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রোববার রাতে সালিশ চলাকালে উত্তেজিত জনতা তাকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

#টঙ্গী #পাগাড় #গাজীপুর #সংবাদ #বাংলাদেশ #AmarBanglaShongbad #TongiNews #GazipurNews #BangladeshNews

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন