প্রচ্ছদ খেলা টি-টোয়েন্টিতে নতুন দায়িত্বে রিজওয়ান

টি-টোয়েন্টিতে নতুন দায়িত্বে রিজওয়ান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজওয়ান
টি-টোয়েন্টিতে নতুন দায়িত্বে রিজওয়ান

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে পারেনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং দলকে নতুনভাবে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। একে একে কোচিং বহর, নির্বাচক এবং অধিনায়কসহ সব দিক থেকেই পরিবর্তন আনা হয়। ২০২৩ বিশ্বকাপ শেষে বাবর আজম পদত্যাগ করার পর তিন সংস্করণেই নতুন অধিনায়ক নিয়োগ করে পিসিবি।যেখানে জাতীয় দলের টি-টোয়েন্টি দলের নতুন নেতৃত্ব দেয়া হয় শাহীন শাহ আফ্রিদির কাঁধে। এবার শাহিনের ডেপুটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে রিজওয়ানের সহ-অধিনায়ক হওয়ার খবরটি নিশ্চিত করে পিসিবি।নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই শাহীন আফ্রিদির ডেপুটি হিসেবে দায়িত্ব শুরু করবেন রিজওয়ান। আগামী ১২ জানুয়ারী থেকে নিউজিল্যান্ডের মাটিতে খেলতে নামবে পাকিস্তান। সিরিজটিকে সামনে রেখেই নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছে বাবর-রিজওয়ানরা। পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিজওয়ান জাতীয় দলে এখন পর্যন্ত ৮৫ টি টি-২০ ম্যাচ খেলেছেন। যেখানে ১টি শতক ও ২৫টি অর্ধ শতকের সাথে রান করেছেন ২ হাজার ৭৯৭। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার হলেও এতদিন ধরে ম্যান ইন গ্রিনদের কোন নেতৃত্বভার পাননি তিনি। তবে এরপরেও বাবর আজমের নেতৃত্বকালীন জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিজওয়ানের। ব্যাটিংয়ে দু’জনের জুটি পাকিস্তানের অনেক জয়ে অবদান রেখেছে। বাবর আজমের অধীনে ২০২১ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল পাকিস্তান। প্রথমবার সেমিতে খেললেও পরের বার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল দেশটি।এদিকে, নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি জানাতে গিয়ে এই তারকা ব্যাটার বলেছেন, “পাকিস্তানের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়াটা সম্মানের ব্যাপার। তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানান মোঃ রিজওয়ান ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00