প্রচ্ছদ সর্বশেষ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আসকর আলী (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোররাতে দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন হরিপুর ইউনিয়নের মিনাপুর সীমান্তে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আসকর আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভোররাতে আসকর আলী মেইন পিলার ৩৫৩-এর সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ৮৭ বিএসএফের পারিয়াল ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় ভিড় করেন।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলের পাশে অবস্থান করছি। বিএসএফ লাশ হস্তান্তর করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ এবং বাংলাদেশের অভ্যন্তরে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানান, ‘ঘটনাটি দিনাজপুর ৪২ বিজিবির আওতাধীন এলাকায় ঘটেছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00