প্রচ্ছদ বিনোদন ‘ডাঙ্কি’ না ‘সালার’ বক্স অফিসে কে এগিয়ে ?

‘ডাঙ্কি’ না ‘সালার’ বক্স অফিসে কে এগিয়ে ?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
‘ডাঙ্কি’ না ‘সালার’
‘ডাঙ্কি’ না ‘সালার’ বক্স অফিসে কে এগিয়ে ?

বছর শেষে প্রেক্ষাগৃহে মুখোমুখি হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী তারকা প্রভাস। গত ২১ ডিসেম্বর ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখের ‘ডাঙ্কি’। তার পরের দিন ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পেলো প্রভাসের ‘সালার’। মুক্তির পর থেকে ভারত তথা দক্ষিণ এশিয়ার সিনেমাপ্রেমীদের আলোচনার শীর্ষে রয়েছে ‘ডাঙ্কি’ এবং ‘সালার’। দর্শক মহলেও ভালো সাড়া ফেলেছে সিনেমা দুটি। কিন্তু ভারতীয় বক্স অফিসে কে কতটা এগিয়ে? ভারতীয় অনলাইন গণমাধ্যম বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘ডাঙ্কি’ আয় করেছে ৩০ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ২০ কোটি এবং তৃতীয় দিনে আয়  ২৪ কোটি রুপি। অর্থাৎ ভারতের বক্স অফিসে তিনদিনে ডাঙ্কি মোট আয় করেছে ৭৪ কোটি রুপি। তাছাড়া বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ১৬০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে ‘সালার’ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতে আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় ৬০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৪০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩১৬ কোটি ৬৪ লাখ টাকা ।রাজকুমার হিরানি নির্মিত ‘ডাঙ্কি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— তাপসী পান্নু, দিয়া মির্জা, বোমান ইরানি সহ আরো অনেকে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি। এ সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করলেন শাহরুখ-হিরানি।অন্যদিকে, কেজিএফ’খ্যাত পরিচালক প্রশান্ত নীল নির্মাণ করেছেন ‘সালার’ সিনেমা। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— পৃথ্বিরাজ সুকুমার, ঐশ্বরী রাও, শ্রিয়া রেড্ডির মতো তারকারা। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০০ কোটি রুপি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00