প্রচ্ছদ জাতীয় ডামি প্রতারণার নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে – রিজভী

ডামি প্রতারণার নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে – রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
ডামি প্রতারণার নির্বাচন আয়োজনে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে – রিজভী

বাংলাদেশে ডামি প্রতারণার নির্বাচন আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে এবার ‘ইমিটেশন নির্বাচনে আখ্যায়িত করলেন রিজভী। তার দাবি, এ ‘ইমিটেশন’ নির্বাচন নিয়ে সরকার ভেলকিবাজি দিচ্ছে।নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার ধানমন্ডি পুরাতন ১৫ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ দাবি করেন।রিজভী বলেন, ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হচ্ছে না। যা হচ্ছে তা অবৈধ, তামাশা ও ইমিটেশন নির্বাচন। এ নির্বাচন নিয়ে সরকার জনগণকে ভেলকিবাজি দিচ্ছে। এরা জনগণকে ত্যাজ্য করে প্রকৃত ভোটকে বৃদ্ধাঙ্গুলি দিয়েছে। দেশের মানুষ এমন প্রতারণার নির্বাচন চায় না। তাই কেন্দ্রে না গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে ভোটারদের আহ্বান জানান তিনি।বিএনপির সিনিয়র এ নেতা বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। কিন্তু নির্বাচন নিয়ে চক্রান্ত করছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তাদের দিয়ে হস্তক্ষেপ করাতে বাধ্য করছে আওয়ামী লীগ। কিন্তু তাদের শেষ রক্ষা হবে না।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00