প্রচ্ছদ বাণিজ্য ডাল, তেল, চিনি সহ ১৯ ধরনের পণ্য বিক্রেতে বিশেষ মূল্যছাড়

ডাল, তেল, চিনি সহ ১৯ ধরনের পণ্য বিক্রেতে বিশেষ মূল্যছাড়

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
ডাল, তেল, চিনি সহ ১৯ ধরনের পণ্য বিক্রেতে বিশেষ মূল্যছাড়

রমজান উপলক্ষে বিশেষ মূল্যছাড়ে ডাল, তেল, চিনি মসলা, পানি, চাসহ ১৯টি পণ্য বিক্রি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ।

রোববার (২ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবে এ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ।

এ সময় দেশের অন্য শিল্পগোষ্ঠীকেও সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রির আহ্বান জানান তিনি। সিটি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন ৫টি ট্রাকে করে ঢাকা শহরের ১৫ থেকে ২০টি স্থানে এই বিক্রি কার্যক্রম চালানো হবে।

জানা যায়, এক লিটার বেতলজাত সয়াবিন তেল বাজার মূল্য ১৭৫ টাকা হলেও তাদের ভ্রাম্যমাণ ট্রাকে তা পাওয়া যাবে ১৭২ টাকায়। ১২২ টাকা কেজি দরের মসুর ডালে মিলবে ১১৫ টাকায়। বিক্রির স্থান ও পণ্যের পরিমাণ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে তাদের।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার