প্রচ্ছদ জাতীয় ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটরের চিঠি, নির্বাচন নিয়ে যা লেখা

ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটরের চিঠি, নির্বাচন নিয়ে যা লেখা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ড. ইউনূসকে অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটরের চিঠি, নির্বাচন নিয়ে যা লেখা

বাংলাদেশে দ্রুত সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাইয়ের সহিংস ঘটনার বিচার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ জন সিনেটর ও এমপি। 

বুধবার (২১ মে) প্রধান উপদেষ্টাকে পাঠানো চিঠিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ চেয়েছেন অস্ট্রেলিয়ার ৪১ এমপি-সিনেটর।

চিঠিতে বলা হয়েছে, গত বছরের জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের সাহসিকতা ও সাহসকে স্বীকৃতি জানানো হয়েছে। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার সমুন্নত রাখা এবং শাসনব্যবস্থার ওপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। বাংলাদেশের গত তিনটি নির্বাচনে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজনীয় বৈধতা ছিল না। নির্বাচনী অখণ্ডতা পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

চিঠিতে আরও বলা হয়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বা অস্পষ্টতা জনগণের অবিশ্বাস আরও গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে। বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তার জন্য গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সময় নিহত ও আহত মানুষের জন্য ন্যায্য বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী, হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন। এই সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবি জানাই।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অবিলম্বে ভেঙে ফেলার প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, মানবাধিকার পর্যালোচনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম ও নির্যাতনসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা র‍্যাবের নেতৃত্বের ওপর মার্কিন সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে সমর্থন করে বলে উল্লেখ করেছেন এবং অস্ট্রেলিয়ান সরকারকে অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00