প্রচ্ছদ রাজনীতি তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের

তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনার আহ্বান জামায়াত আমিরের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে নিজ নিজ দলের ইশতেহার নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেন, প্রিয় তারেক রহমান, সুশাসন কেবল নিশ্চিত হতে পারে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।

তিনি আরও উল্লেখ করেন, আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে আমরা দু’জনই আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব, আর সিদ্ধান্ত নেবে জনগণ।

শেষে তিনি লেখেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি। যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকতে অঙ্গীকারবদ্ধ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00