প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের সাথে দেশে এসেছে জেবু

তারেক রহমানের সাথে দেশে এসেছে জেবু

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তারেক রহমানের সাথে দেশে এসেছে জেবু

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে মাতৃভূমি বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান এবং পোষা বিড়াল জেবু।

ফ্লাইটটি দেশের উদ্দেশে বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

এদিকে, তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পোষা বিড়াল ‘জেবু’। বিমানবন্দর থেকে তারেক রহমানের জিনিসপত্র বহনের সময় জেবুকে একটি খাঁচায় নিয়ে যেতে দেখা যায়।

জানা গেছে, সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00