প্রচ্ছদ সারাবাংলা তৃতীয় বিয়ের করায় স্বামীকে শি’কলে বেঁ’ধে রাখলেন স্ত্রী

তৃতীয় বিয়ের করায় স্বামীকে শি’কলে বেঁ’ধে রাখলেন স্ত্রী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
তৃতীয় বিয়ের করায় স্বামীকে শি'কলে বেঁ'ধে রাখলেন স্ত্রী

সামাজিক ভাবে নিয়ম মেনে বিয়ে হয় তাদের। মেয়ের জামাইকে খূশি রাখতে গ্রাম্য পথা অনুযায়ী দেওয়া আসবাপত্র। খুবই ভালো ভাবে চলছিল তাদের সংসার। কিছু দিন যেতে না যেতেই দেখা দেয় বিপত্তি। স্বামী স্ত্রী দুজনের মধ্যে লেগে যায় জগড়া বিবাধ। দুজনের মধ্যে দুরত্ব ভাড়তে থাকে। এক পরযায়ে স্বামী করেন দ্বীতিয় বিয়ে। দুজনই পৃতক বসবাস শুরু করেন। কিছু দিন যেতে না যেতে স্বামী তৃতীয় বিয়ে ও করেন। এদিগে বহু চেষ্ঠা করেও স্ত্রীর অধিকার ফিরে না পেয়ে অনেকটা বেপরোয়া হয়ে উঠেন প্রথম স্ত্রী। সূযোগ পেয়ে স্বামী ধরে এনে পায়ে শিকল বেধে আটকে রাখেন নিজের বাড়ীতে। ফেরত চান পিতার পক্ষ থেকে দেওয়া টাকা পয়সা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নোয়াখালী হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে কাটাখালী গ্রামে। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে ভিড় করে ভুক্তভোগীর শশুর বাড়ীতে। পায়ে শিকল পরা সেই ব্যাক্তিকে দেখতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অনেকে আসেন।

স্ত্রী হাসিনা বেগম জাহাজমারা ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী আব্দুর রহমান বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক ভাবে প্রায় তিন বছর আগে বিয়ে হয় তাদের । শুরুতে সংসার ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে অশান্তি। স্বামীর বেপরোয়া চলাফেরার কারনে দুরত্ব বেড়ে যায় তাদের। কয়েকবার গ্রাম্য শালিস বসানো হলেও ভালো ফলাফল পাওয়া যায়নি। ইতিমধ্যে সে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রধম স্ত্রীর বরন পোষনে সে আর দেখবাল করে নি। তাতে ক্ষিপ্ত হয়ে তাকে পাশবর্তী বাজার থেকে ধরে আনা হয়েছে।

হাসিনা বেগম বলেন, বিয়ের পর থেকে আমাকে নানা ভাবে নির্যাতন করতো। বহুবার সালিশ বিচার করেও সমাধান হয়নি। এরপর আমাকে রেখে সে আরো দুইটা বিয়ে করেছে। আমি আমার অধিকার ফেরত পেতেই তাকে ধরে এনেছি। পালিয়ে যাওয়ার ভয়ে পায়ে শিকল দিয়ে ভেদে রেখেছি।

হাসিনার বাবা-মা জানান, ছেলের পরিবার কোনো দিনও তাকে শাসন করেনি। দুই বছর ধরে মেয়ের খোঁজও নেয়নি। এখন মেয়ে তাকে ধরে এনেছে। আমরা ছেলের পরিবারকে খবর দিয়েছি। তারা এলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা হবে।

এদিকে ঘরে খাটের উপর শিকল দিয়ে ভেদে রাখা অবস্থায় কথা হয় আব্দুর রহমানের সাথে । সে তৃতীয় বিয়ের কথা অস্বীকার করলেও দ্বীতিয় বিয়ের কথা স্বিকার করেন। তিনি প্রথম স্ত্রীর উগ্রো আচারনের কারনে দ্বীতিয় বিয়ে করেছেন বলে জানান। তাকে ধরে এনে মার পিট করা হয়েছে বলে অভিযোগ করেন।

এই বিষয়ে জাহাজমারা পুলিশ ফাড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন : এই বিষয়ে এখনো থানায় কেউ কোন লেখিত অভিযোগ দেয়নি। লেখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00