প্রচ্ছদ বাণিজ্য দাম কমে কত হলো স্বর্ণের ভরি?

দাম কমে কত হলো স্বর্ণের ভরি?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
দাম কমে কত হলো স্বর্ণের ভরি?

দেশের বাজারে টানা তিন দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ২২ ক্যারেটের ভালো মানের সোনার ভরি এখন ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায় নেমে এসেছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

গতকাল (বুধবার) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একই দামে বিক্রি হবে সোনা।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমার প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেট সোনা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ভরিতে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারিত আছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে। বিশ্ব বাজারে প্রতি আউন্স সোনার দাম বর্তমানে প্রায় ৪ হাজার ৬০০ ডলারের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00