প্রচ্ছদ জাতীয় দুদকের সচিব পদে যোগ দিলেন খালেদ রহীম

দুদকের সচিব পদে যোগ দিলেন খালেদ রহীম

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
দুদকের সচিব পদে যোগ দিলেন খালেদ রহীম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে মোহাম্মদ খালেদ রহীম যোগদান করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা।

মোহাম্মদ খালেদ রহীমের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে পদোন্নতি দিয়ে দুদকের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আজ আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

চাকরি জীবনের শুরুতে মোহাম্মদ খালেদ রহীম নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে কাজ করেছেন। তার কর্মজীবনে জীবন বীমা কর্পোরেশন, বিসিএস প্রশাসন একাডেমি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগেও দায়িত্ব পালন করেছেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার