প্রচ্ছদ বিনোদন ধুম-৪’ চোরের ভূমিকায় কে, শাহরুখ না রাম চরণ

ধুম-৪’ চোরের ভূমিকায় কে, শাহরুখ না রাম চরণ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ধুম-৪
ধুম-৪’ চোরের ভূমিকায় কে, শাহরুখ না রাম চরণ

বলিউডের বহুল জনপ্রিয় সিনেমা ধুম। এই ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত তিনটি পার্ট নির্মিত হয়েছে। ‘ধুম’, ‘ধুম-২’ এবং ‘ধুম-৩’। প্রথম দুটি কিস্তি নির্মাণ করেছেন সঞ্জয় গাধভী ও তৃতীয় কিস্তি বানিয়েছেন বিজয় কৃষ্ণ আচার্য। এবার নির্মান হতে যাচ্ছে ‘ধুম-৪’ ।তবে চতুর্থ কিস্তিতে চোরের ভূমিকায় কে থাকবেন? সে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠেছে ‘ধুম-৪’ সিনেমায় নাকি চোর হিসেবে হাজির হতে যাচ্ছেন বলিউডের বাজিগর শাহরুখ খান।ইতোমধ্যে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চায় মেতে উঠেছেন নেটিজেনরা। শাহরুখ ভক্তদের দাবি, ‘ধুম-৪’ সিনেমাতে দেখা যাবে বলিউড বাদশাহকে । শাহরুখের সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়েছে যশরাজ ফিল্মস। শুধু তাই নয়, বর্তমানে এক্স-এও ট্রেন্ডিংয়ে রয়েছে এই আলোচনা।অন্যদিকে কেউ আবার বলছেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা রাম চরণকে দেখা যেতে পারে ‘ধুম-৪’ সিনেমাতে। অবশ্যএর আগে শোনা গিয়েছিল, ‘ধুম-৪’ সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে সালমান খানকে।‘ধুম’-এ চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম। ‘ধুম-২’—তে ঋত্বিক রোশান এবং ‘ধুম-৩’— আমির খান। এখন এটাই দেখার পালা, ‘ধুম-৪’ সিনেমায় চোরের ভূমিকায় কাকে দেখা যাবে পর্দায়, শাহরুখ নাকি রাম চরণকে? আর এদিকে সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00