প্রচ্ছদ সারাবাংলা নকলায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ

নকলায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নকলায় ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাবেশ হয়েছে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় নকলা পৌরশহরের নালিতাবাড়ী মোড়ে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে ওই সমাবেশ হয়।
সমাবেশ থেকে বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের সচেতনতার উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, ইমাম হাসান সাব্বির, রাইয়্যান আল মাহদি অনন্ত প্রমুখ।
ওইসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটের শিক্ষার্থী, ট্রাফিক পুলিশসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করেন এবং চালকদের পানির বোতল ও চকোলেট উপহার দেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00