প্রচ্ছদ ইসলাম নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল: শায়খ আহমাদুল্লাহ

নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল: শায়খ আহমাদুল্লাহ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল: শায়খ আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরও একটি সুযোগ এল আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান।’

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আহমাদুল্লাহ এসব কথা বলেন।

আহমাদুল্লাহ আরও লেখেন, ‘এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন—এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।’

রমজানের চাঁদ যেন সবার জন্য কল্যাণ বয়ে আনে—এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করে জনপ্রিয় ইসলামী আলোচক লেখেন, ‘হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে উদিত করুন। (হে চাঁদ,) আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক আল্লাহ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00