প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি নতুন সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে

নতুন সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নতুন সুবিধা চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও নিরাপদ রাখতে নতুন একটি ফিচার চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির অধীনে থাকা হোয়াটসঅ্যাপে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে ‘ইনকগনিটো চ্যাট’ নামে একটি নতুন সুবিধা, যা মূলত মেটা চ্যাটবটের সঙ্গে কথোপকথনকে আরও গোপনীয় করবে।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন মেটা এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত, স্বাস্থ্য বা আর্থিক সংবেদনশীল বিষয়ে কথা বলবেন, সেই তথ্য অন্য কেউ তো দূরের কথা মেটা পর্যন্ত দেখতে পারবে না বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

মেটার ভাষ্য অনুযায়ী, এই চ্যাটগুলো অস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে, নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, কোনো ব্যবহারকারীর সঙ্গে সরাসরি যুক্ত করে দেখা যাবে না। 

এই ফিচারটি তৈরি করা হচ্ছে ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির ওপর ভিত্তি করে। এতে একটি নিরাপদ ক্লাউড পরিবেশ তৈরি করা হয়, যেখানে ব্যবহারকারীর তথ্য প্রকাশ না করেই এআই প্রশ্নের উত্তর দিতে পারে।

বর্তমানে অনেক ব্যবহারকারী এআই চ্যাটবটের মাধ্যমে ব্যক্তিগত সমস্যা, স্বাস্থ্য পরামর্শ বা আর্থিক বিষয় নিয়ে আলোচনা করেন। নতুন এই সুবিধা সেই সংবেদনশীল তথ্যকে আরও সুরক্ষিত রাখবে বলে দাবি মেটার।

মেটা জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে এই ‘ইনকগনিটো চ্যাট’ ফিচার WhatsApp এবং Meta AI app-এ চালু করা হবে। পাশাপাশি ‘সাইড চ্যাট’ নামে আরেকটি নতুন সুবিধাও আসছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা চলমান কথোপকথনের মধ্যেই দ্রুত এআই সহায়তা নিতে পারবেন।

‘সাইড চ্যাট’ ফিচার ব্যবহারকারীদের মূল কথোপকথন বন্ধ না করেই আলাদা উইন্ডোতে এআই সহায়তা নেওয়ার সুযোগ দেবে, যা কাজের গতি আরও বাড়াবে।

এই নতুন ফিচারগুলো বাস্তবায়িত হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এআই অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিরাপদ হবে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকেরা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার