প্রচ্ছদ সারাবাংলা নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বাজারজাতের চেষ্টা

নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বাজারজাতের চেষ্টা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নালিতাবাড়ীতে অসুস্থ গরুর মাংস বাজারজাতের চেষ্টা

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে একটি মৃতপ্রায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে হাফিজ ভাইয়ের গোশতের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জবাইকৃত গরুর মাংস জব্দ করা হয়েছে।

রোববার, ১৮ মে, ২০২৫, সকাল সাড়ে সাতটার দিকে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই শাস্তি প্রদান করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তা কামাল উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে মাংস ব্যবসায়ী একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণ বয়স্ক গরু মাত্র ৩৫ হাজার টাকায় কিনে কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করার জন্য শহরের মাংস মহলে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববিকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর ও কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল মাংস মহালে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর অভিযুক্তরা দোষ স্বীকার করেন এবং জবাইকৃত গরুর মাংস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, এই চক্রটি ভোররাতে অথবা ভোরবেলায় অসুস্থ গরু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে বিক্রি করে আসছিল।

নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00