প্রচ্ছদ রাজনীতি নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নিয়ে কোনো বিভাজন যাতে তৈরি না হয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একুশের গ্রন্থমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করে নিয়ে আসবে।

ফ্যাসিবাদের সময় ইতিহাসকে বিকৃত করার চক্রান্ত হয়েছিল উল্লেখ করে ফখরুল বলেন, সেই ইতিহাস তারা (আওয়ামী লীগ সরকার) ১৫ বছর ধরে বিকৃত করেছে। আনন্দের কথা হচ্ছে, ইচ্ছে করলেই সঠিক ইতিহাসকে ভুলে যাওয়া যায় না, বিকৃত করা সম্ভব হয় না। আজকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, মুক্তচিন্তার মধ্য দিয়েই সঠিক ইতিহাস আমরা জানতে পারি।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশ স্বাধীনের পর আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থা ছিল বাকশাল। সেখান থেকে সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। এটি এখন অনেকেই ভুলে গেছেন। তরুণ প্রজন্মের অনেকেই হয়তো জানে না, বাকশালের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব সংবাদপত্র। জিয়াউর রহমান সেটি মুক্ত করে মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। আর খালেদা জিয়া পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকরের বিধান নিয়ে এসেছিলেন, সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।  

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00